StoreOS
তিনটি সফটওয়্যার, একটি প্লাটফর্মে

দোকান চলুক নিয়মে, হিসাব থাকুক হাতের মুঠোয়

বিল, বিক্রয়কেন্দ্র, মজুদ ও হিসাব-প্রতিবেদন — সব এক সফটওয়্যারে। অনলাইন ব্যবসা, রেস্তোরাঁ ও ফার্মেসির জন্য বাংলাদেশের বাজার বুঝে তৈরি তিনটি আলাদা সমাধান।

ফ্রি ডেমো • সেটআপ ও ট্রেনিং সম্পূর্ণ ফ্রি • বাড়তি কোনো হার্ডওয়্যার কেনার প্রয়োজন নেই

storeos.bd/dashboard
StoreOS-এর ড্যাশবোর্ড

যেসব ব্যবসার কথা ভেবে StoreOS তৈরি

ই-কমার্সএফ-কমার্সফার্মেসিরেস্তোরাঁক্যাফেখুচরা বিক্রয়মুদি দোকান
সফটওয়্যারসমূহ

প্রতিটি ব্যবসার জন্য বিশেষায়িত সিস্টেম

মূল ভিত্তি এক, তবে আপনার ব্যবসা পরিচালনার ধরন অনুযায়ী প্রতিটি সফটওয়্যার আলাদাভাবে তৈরি। তিনটি সফটওয়্যার এখন ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

01StoreOS Commerce 360

ফেসবুক পেজ থেকে কাস্টমারের হাতে পর্যন্ত

অর্ডার, স্টক, কুরিয়ার ও COD-এর নিখুঁত হিসাব—সব পাবেন এক প্ল্যাটফর্মে। সাথে থাকছে নিজস্ব অনলাইন শপ এবং AI দিয়ে তৈরি আকর্ষণীয় ল্যান্ডিং পেজ।

  • ✓Pathao ও Steadfast — এক ক্লিকে অর্ডার
  • ✓বাংলায় AI ল্যান্ডিং পেজ তৈরির সুযোগ
  • ✓ক্যাশ অন ডেলিভারির অর্থ স্বয়ংক্রিয়ভাবে হিসাবে যোগ
বিস্তারিত দেখুন →
/orders
Commerce 360-এর অর্ডার স্ক্রিন
02StoreOS RMS Ultra

রেসিপি জানা আছে, তাই সঠিক খরচও জানা আছে

টাচ POS, কিচেন ডিসপ্লে এবং টেবিল ম্যানেজমেন্ট—সব একসাথে। সাথে জানুন প্রতিটি ডিশ তৈরি করতে উপকরণের পেছনে আপনার ঠিক কত খরচ হচ্ছে।

  • ✓কাঁচামাল শেষ হলে POS-এ অডার নেওয়া একা একাই বন্ধ হয়ে যাবে
  • ✓রেসিপি অনুযায়ী প্রকৃত খাদ্যব্যয়
  • ✓৭ ধরণের প্রয়োজনীয় ফাইনান্সিয়াল রিপোর্ট
বিস্তারিত দেখুন →
/pos
RMS Ultra-র POS স্ক্রিন
03StoreOS Easy Pharma

পুরোটাই বাংলায়, খাতার চেয়েও দ্রুতগতির

প্রথম দিন থেকেই পাচ্ছেন ২৫,০০০+ বাংলাদেশি ওষুধের রেডি ডাটাবেজ। মেমোর ছবি তুললেই স্টক আপডেট, সাথে ব্যাচ, মেয়াদের তারিখ ও বাকি খাতার নিখুঁত হিসাব।

  • ✓মেমোর ছবি তুললেই অটোমেটিক ইনভয়েস তৈরি
  • ✓মেয়াদ শেষ হওয়ার আগেই রিটার্ন লিস্ট তৈরির সুযোগ
  • ✓ইন্টারনেট ছাড়াও কাউন্টার চলবে নিরবিচ্ছিন্নভাবে
বিস্তারিত দেখুন →
/sell
Easy Pharma-র বিক্রির স্ক্রিন
এক নজরে পরিসংখ্যান

মুখের কথা নয়, সফটওয়্যারে যা সত্যি আছে

প্রতিটি সংখ্যা আমাদের চালু সিস্টেমের বাস্তব ডাটা থেকে নেয়া।

২৫,৭৮৬প্রথম দিন থেকেই রেডি করা বাংলাদেশি ওষুধEasy Pharma
৬৪ / ৪৯৪জেলা ও উপজেলা, বাংলায় যুক্ত করাCommerce 360
৯৯স্টাফদের জন্য সুনির্দিষ্ট পারমিশন সুবিধাCommerce 360
৭ফাইনান্সিয়াল রিপোর্ট—লাভ-ক্ষতি, ব্যালেন্স শিট ও COGS সহRMS Ultra
সব সফটওয়্যারে

তিনটি সফটওয়্যারেই যে সুবিধাগুলো পাবেন

ব্যবসার ধরন ও স্ক্রিন আলাদা হতে পারে, তবে যে প্রোডাক্টই বেছে নিন—এই সুবিধাগুলো সবার জন্যই থাকছে।

স্টাফ পারমিশন

ক্যাশিয়ার12 / 99
স্টক ম্যানেজার34 / 99
ম্যানেজার71 / 99

স্টাফ পারমিশন সুবিধা

কে কোন স্ক্রিন দেখতে পাবে আর কে কেনা দাম দেখতে পাবে—প্রতিটি স্টাফের জন্য আলাদাভাবে সেট করুন।

আজকের বিক্রি

১,২৮৪

মার্জিন

৩১.৬%

74%

স্টকের অবস্থা

রিপোর্ট ও ডাটা এক্সপোর্ট

বিক্রি, স্টক ও লাভের হিসাব সরাসরি স্ক্রিনে দেখুন, অথবা CSV ফাইলে এক্সপোর্ট করে এক্সেলে ডাউনলোড করুন।

পরিবর্তনের সঠিক ট্র্যাকিং

কে, কখন, কী পরিবর্তন করেছেন—পরিবর্তনের আগের ও পরের সব তথ্য থাকবে সংরক্ষিত।

স্টক ও ব্যাচ ট্র্যাকিং

স্টকের পরিমাণ, স্টক শেষের অ্যালার্ট, ড্যামেজ এন্ট্রি এবং ব্যাচ ও মেয়াদের নির্ভুল ট্র্যাকিং।

যেকোনো ব্রাউজারেই ব্যবহারযোগ্য

আলাদা POS টার্মিনাল বা সার্ভার লাগবে না—ল্যাপটপ, ট্যাবলেট বা যেকোনো টাচস্ক্রিন হলেই চলবে।

দেশীয় হিসাব-নিকাশ ও টাকা (৳)

বাংলা টাকা (৳), লোকাল পেমেন্ট মাধ্যম এবং বাংলাদেশের সময়ের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।

বাংলাদেশের ব্যবসার জন্য তৈরি

কোনো বিদেশি সফটওয়্যারের বাংলা অনুবাদ নয়

এখানকার ব্যবসা যেভাবে চলে — বাকি, COD, কুরিয়ার, মোবাইল ব্যাংকিং — সেভাবেই তৈরি।

বাংলা ইন্টারফেস

Easy Pharma সংখ্যাসহ পুরোটাই বাংলায়। আর Commerce 360-এর স্টোরফ্রন্ট ব্যবহার করা যাবে বাংলা ও ইংরেজি—উভয় ভাষাতেই।

মোবাইল ব্যাংকিং

বিকাশ, নগদ, রকেট ও উপায়ের হিসাব আলাদাভাবে এন্ট্রি ও রিপোর্ট দেখার সুবিধা। সাথে Commerce 360-এ পাচ্ছন বিকাশ ও SSLCommerz-এর ডিরেক্ট ইন্টিগ্রেশন।

কুরিয়ার

এক ক্লিকেই Pathao ও Steadfast- কুরিয়ারে পার্সেল বুকিং, সাথে ডেলিভারি স্ট্যাটাস ওয়েবহুকের মাধ্যমে অটোমেটিক আপডেট।

বাকির হিসাব

মোবাইল নম্বর দিয়ে বাকি এন্ট্রি, আগের বাকি আগে পরিশোধের হিসাব এবং হোয়াটসঅ্যাপে বাকির স্টেটমেন্ট ছবি হিসেবে পাঠানোর সুবিধা।

ক্যাশ অন ডেলিভারি (COD)

কুরিয়ার পার্সেল ডেলিভারি করতেই টাকা কালেকশন, কুরিয়ার চার্জ ও লেজার হিসাব অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম

রাত ১১টার বিল আজকের বেচাকেনাতেই যুক্ত থাকবে—যা সাধারণত বিদেশি POS সফটওয়্যারগুলোতে ভুল দেখায়।

শুরু করার উপায়

মাত্র ১ দিনেই আপনার কাউন্টার প্রস্তুত

সেটআপ এবং ট্রেইনিংয়ের দায়িত্ব আমাদের, আপনার কাজ শুধু ব্যবসা চালানো।

1

১. কল করুন এবং ডেমো দেখুন

নাম ও নম্বর দিন। আমরা কল করে আপনার ব্যবসার প্রয়োজনীয়তা বুঝে সরাসরি সফটওয়্যারটি দেখিয়ে দেব—সম্পূর্ণ বিনামূল্যে।

2

২. আপনার স্টক আমরা আপলোড করব

এক্সেল, খাতা বা পুরাতন কোনো সফটওয়্যার—যেখানেই প্রোডাক্ট বা ওষুধের তালিকা থাকুক, তা আমরাই সিস্টেমে তুলে দেব।

3

৩. আপনার স্টাফদের ট্রেইনিং আমরা দেব

সরাসরি কাউন্টারে গিয়ে ট্রেইনিং দেওয়া হবে। আমরা সামনে থেকেই আপনার স্টাফকে দিয়ে প্রথম বিলটি তৈরি করিয়ে নেব।

সাধারণ জিজ্ঞাসা

আরও কিছু জানার থাকলে সরাসরি কল দিন।

অনলাইন বা দোকানে পণ্য বিক্রির জন্য—Commerce 360। রেস্টুরেন্ট বা ক্যাফের জন্য—RMS Ultra। আর ফার্মা বা ওষুধের দোকানের জন্য—Easy Pharma। কোনটা আপনার জন্য সেরা হবে বুঝতে না পারলে আমাদের কল করুন; আপনার ব্যবসার কথা শুনে সঠিক পরামর্শটি আমরাই দেব।

আপনার নিজের দোকান দিয়েই শুরু করা যাক

আপনার নাম ও নম্বর দিন। আপনার দোকানের আসল স্টক দিয়েই সফটওয়্যারটি চালিয়ে দেখাব—তারপর সিদ্ধান্ত আপনার।